
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা
আসন্ন চান্দিনার ১০ নং গল্লাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী শংকর চন্দ্র সরকার।
সম্প্রতি ঈদ উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি তার এই রাজনৈতিক সংকল্পের কথা জানান।সত্য,ন্যায় ও তারুণ্যের প্রতীক’ স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়াও জনসমর্থন চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।নির্বাচন উপলক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়াও পূর্ণ সমর্থন চেয়েছেন। এলাকার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং গল্লাই ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে তার এই প্রার্থিতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি এখন নিজের নির্বাচনি প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন।
ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বিশেষ করে গ্রামীণ সমস্যা সমাধান, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর কাছে তিনি বেশ পরিচিত।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ভোটারদের কাছ থেকে ইতিবাচক ও স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তিনি। প্রতিদিন ইউনিয়নের ওয়ার্ডে গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা তুলে ধরছেন। কৃষি উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানাচ্ছেন তিনি।
স্থানীয় ভোটারদের মতে, আগেভাগেই নির্বাচনী মাঠে নামায় শংকর চন্দ্র সরকার জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে।
এ বিষয়ে শংকর চন্দ্র সরকার বলেন, “দীর্ঘদিন ধরে মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেছি। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এখন সময় এসেছে গল্লাই ইউনিয়নের মানুষের উন্নয়ন ও অধিকার নিশ্চিত করার জন্য নতুনভাবে কাজ করার।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও দোয়া থাকলে পিছিয়ে পড়া গল্লাইকে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে রূপান্তর করা সম্ভব। প্রিয় গল্লাই ইউনিয়নবাসীর আস্থা ও ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।
উল্লেখ্য লোকনাথ জুয়েলার্স এর স্বত্বাধিকারী শংকর চন্দ্র সরকার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন করইয়া গ্রামের শচিন্দ্র চন্দ্র সরকারের বড় ছেলে।