এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন ড. রফিকুল ইসলাম হিলালী

রুকন উদ্দিন,

কেন্দুয়া-নেত্রকোণা সংবাদদাতা

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল, ২০২৫ইং) ময়মনসিংহ শিক্ষাবোর্ড সহ সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

এসএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

বুধবার (৯ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন- এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ। টানা ১০টি বছর লেখাপড়া করার পর এই পাবলিক পরীক্ষা আসে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমি আশা করি সকল পরীক্ষার্থীরা ভালভাবে পরীক্ষা দিবে এটাই আমার কাম্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য সকলের সহযোগীতা কামনা করছি।

পরিশেষে আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী সকল পরীক্ষার্থীদের জন্য মহান আল্লাহর কাছে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ