লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

বিগত ২০১০ সালে ১৮ এপ্রিল খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের নিহত ১০ জন ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার, ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদের শহরের সি এন্ড বি চৌরাস্তা এলাকায় অবস্থিত নিজ বাড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নিহত পরিবার ও পঙ্গু পরিবারের সদস্যদের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার হোসেন,দপ্তর সম্পাদক মফিজুর রহমান,পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব,জেলা মহিলা দলের আহবায়ক সালেহা বেগম,যুবদলের সভাপতি খান মাহমুদ আলম,যুগ্ম আহবায়ক তানভীর রহমান,যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী,মো. সাইফুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলাম,লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিচুর রহমান,ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন,কাজী নাঈম প্রমূখ।

আলোচনা সভা শেষে সড়ক দূর্ঘটনায় নিহত ১০ জন ও ৪ জন পঙ্গু পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী,ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন, সাংবাদিক কাজী ইমরান হোসেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ