তেরখাদায় পণ্যের দাম স্বাভাবিক রাখতে ইউএনও’র বাজার মনিটরিং,জরিমানা

রাসেল আহমেদ,খুলনা:

 

খুলনার তেরখাদা উপজেলায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাটেঙ্গা, জয়েসেনা ও তেরখাদা বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মসলা বিক্রয়কারী বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা যাচাই এবং বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও পণ্য ক্রয়ের সময় মূল্যতালিকা যাচাইসহ সচেতন থাকার আহ্বান জানান ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, “রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় স্যানিটারি পরিদর্শক (ভারপ্রাপ্ত) জুয়েল রানাসহ তেরখাদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া জয়েসেনা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ