নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ নিহত ৪,বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছেন।

এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল ও তার ছেলে তাহাজ্জুদ হোসেন,একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিকুর মিয়া নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের লোক জন সোমবার ভোরে বড়কুলা এলাকার খলিল গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে।

এ সময় হামলায় খলিল গ্রুপের ৩ জন নিহত হয় এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিকুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ