
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমগ্র বাংলাদেশের প্রথম শ্রেণির ঠিকাদার এন্ড সরবরাহকারী, শিবপুর-বাউশারী দাখিল মাদ্রাসার সভাপতি ও হাবিবুর রহমান ইসলামীক পাঠাগারের প্রতিষ্ঠাতা ৮নং বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা “হাফেজ মো. সোহেল রানা (এম.এ)”।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। হাফেজ মো. সোহেল রানা (এম.এ) বলেন, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে কোনকিছু করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে তা প্রদান করেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সর্বক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো রহমত, বরকত ও মাগফেরাতের মাস, এমাসে মানুষের গুনাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন। আসুন আমরা রমজানে খাবারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট দিনে বন্ধ রাখি ও মাদকসেবী সেবন, মাদক থেকে বিরত থাকি এবং পবিত্র মাসে শপথ ও অঙ্গীকার গ্রহন করি, মাদক কে না বলি, মাদক সেবক ও মাদক ব্যবসায়ীদের প্রথমে বুঝিয়ে চিরতরে বন্ধ করতে বলি, না শুনলে আইনের হাতে তুলে দেই বা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করি। ঘুষ, সুদ, দুর্নীতি, দখল, সন্ত্রাসী, চাঁদাবাজী, দালাল ও প্রতারকদের রুখে দাড়াই।
তিনি আরও বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্যই কর্তব্য। আমরা প্রতি নামাজ শেষে মোনাজাতে দোয়া করবো দেশ ও জাতির জন্য। মহান আল্লাহ ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা ঈমানী ব্যক্তির প্রতি সহায় হউক ও রমজান মাসে অন্তত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকুক।
উল্লেখ্য, এই বিশিষ্ট তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী হাফেজ মো. সোহেল রানা (এম.এ) আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে, তিনি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।