লোহাগড়ায় প্রবাসী দানবীর রায়হান ঠাকুরের ইফতার সামগ্রী পেলো ১০০ অসহায় পরিবার

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

নড়াইলের লোহাগড়া পৌর-সভার লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত মো. মিলু ঠাকুরের সন্তান মোহাম্মদ রায়হান ঠাকুর এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে লক্ষ্মীপাশাস্থ রায়হান ঠাকুরের নিজ বাড়িতে পৌর-সভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর,মো. খাইরুল ইসলাম,কাজী ইমরান,সোহেল রানা লাক্সমি,সাজ্জাদ সিকদার,আনিচুর রহমানসহ প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল,ছোলা,বেসন,চিনি, তেল,খেজুর,মুড়ি।

এ সময় ১০০ পরিবারের মধ্যে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ