মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি জহিরুল ইসলাম মুন্না

মোঃ ফারুক খাঁন, শ্রীমঙ্গল

 

মৌলভীবাজারে জেলার শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানুয়ারী মাসে জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) মৌলভীবাজার জেলা পুলিশের জানুয়ারি/২০২৬ মাসের অভিন্ন মানদণ্ডে “শ্রেষ্ঠ ওসি” নির্বাচিত হয়েছেন এসকে জহিরুল ইসলাম মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা।

মৌলভীবাজার পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে অফিসার ও ফোর্সদেরকে পুরস্কৃত করা হয়।
এছাড়া শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী জেলার “শ্রেষ্ঠ এসআই” হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।

প্রতিক্রিয়ায় ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, এই অর্জন শ্রীমঙ্গলবাসীর। আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ