ফেনীতে জনকণ্ঠের নতুন দায়িত্ব পেলেন জসিম ফরায়েজী

সংবাদ বিজ্ঞপ্তি:

দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক জনকণ্ঠের ফেনী সদর উপজেলার সংবাদদাতা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সাংবাদিক জসিম ফরায়েজী। বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) পত্রিকাটির সম্পাদক শামীম এ খান স্বাক্ষরিত নিয়োগপত্র ও দাপ্তরিক পরিচয়পত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়। এর মাধ্যমে তিনি এখন থেকে ফেনী সদর অঞ্চলের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজ শুরু করবেন।

​জসিম ফরায়েজী দীর্ঘ সময় ধরে ফেনী জেলার সাংবাদিকতা অঙ্গনে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন (জিটিভি) এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। বর্তমানে তিনি দৈনিক আলোকিত গণমাধ্যম নামক একটি সংবাদপত্রের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

​জাতীয় এই দৈনিকে নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জসিম ফরায়েজী বলেন, পেশাগত সততা ও নিষ্ঠা বজায় রেখে তিনি কাজ করতে বদ্ধপরিকর। ফেনীর সামগ্রিক সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। নিরপেক্ষ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে তিনি জনকণ্ঠের পাঠকদের কাছে ফেনী সদরের সঠিক চিত্র তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ