
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’রা,বদলে দিবেন,নাকী বদলে যাবেন,এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলোপাল্টাই বাংলাদেশ এর আয়োজনে (৩০ জানুয়ারি) সন্ধা ৭ ঘটিকার সময় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নড়াইল-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করে চলো পাল্টাই বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জাকারিয়া খান,
সভাপতি চলো পাল্টাই বাংলাদেশ। এসময় যৌথ সঞ্চালনায় করেন,মেহেজাবীন হেলেন এবং রায়হানুল ইসলাম পলক। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের সচেতন ও সক্রিয় করতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
বদলে দিবেন,নাকী বদলে যাবেন,এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই প্রার্থীদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জবাবদিহিতার ও মতপ্রকাশের পরিবেশ তৈরি করে,
অরাজনৈতিক ও সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ। বদলে দিবেন,নাকী বদলে যাবেন,
অনুষ্ঠানে নড়াইল-২ আসনের প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. মনিরুল ইসলাম (প্রতীক: কলস),
জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (প্রতীক: লাঙ্গল),বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আতাউর রহমান বাচ্চু (প্রতীক: দাঁড়িপাল্লা),ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তাজুল ইসলাম (প্রতীক: হাতপাখা),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শোয়েব আলী (প্রতীক: ছড়ি) তাঁরা উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় এলাকার ভোটাররা প্রার্থীদের উদ্দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন। উল্লেখযোগ্য কিছু প্রশ্ন করে বলেন,সংসদ সদস্য নির্বাচিত হলে নড়াইল-২ আসনের সাধারণ মানুষের সঙ্গে আপনারা কীভাবে যোগাযোগ রাখবেন এবং আমরা সাধারণ জনগণরা কী আপনাদের সাথে সরাসরি আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারবো। নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের প্রতি আপনাদের মূল দায়িত্ব কী এবং সেই দায়িত্ব আপনারা কীভাবে পালন করবেন। এছাড়াও প্রশ্ন আসে,নড়াইল-২ এলাকার প্রধান সমস্যা বা চ্যালেঞ্জগুলো কী কী এবং সেগুলো সমাধানে আপনাদের পরিকল্পনা কী,নির্বাচিত হলে জনগণের কাছে নিজের কাজের হিসাব কীভাবে দেবেন এবং কর্মসূচির অগ্রগতি জানাবেন কীভাবে। স্বাস্থ্যসেবা,
শিক্ষার উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন,নারী নির্যাতন প্রতিরোধ ও বেকারত্ব দূরীকরণসহ নানা সামাজিক বিষয়ে নিয়েও ভোটাররা প্রশ্ন করেন। প্রার্থীরা ধৈর্যের সঙ্গে এসব প্রশ্নের উত্তর দেন এবং তাঁদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার কথা জনগণের সামনে তুলে ধরেন।