
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোনা)
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংঘাত সৃষ্টি ও সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ১০ নং কান্দিউড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গোলাম মোস্তফা এবং ৭ নং মাসকা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিককে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ হতে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।
রোববার (২৫ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঞা এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঞা মজনু’র সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিএনপি’র এই দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে।