ইসলামী আন্দোলনের জেলা সভাপতির সংবর্ধনা ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামকে সংবর্ধনা ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এমএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফী।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন,
জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মো. মফিজ উদ্দিন মাস্টার, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, ধানশাইল ইউনিয়নের সেক্রেটারি আ. মান্নান, নলকুড়া ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা শামছুল ইসলাম জাকারিয়া এবং হাতীবান্দা ইউনিয়নের সভাপতি মাওলানা হারুনুর রশিদ।

এছাড়াও সভায় যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, মুজাহিদ কমিটি, শিক্ষক ফোরামসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন,
উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ