
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও নড়াইল জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবিতে গণসমাবেশ অনুষ্টিত হয়েছে।
(২৭ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে গণমিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধাব সড়ক প্রদক্ষিন করে রূপগঞ্জ বাজার সড়কে গিয়ে শেষ হয়।
এ সময় শাহরিয়ার রিজভী জর্জের গণসমাবেশে উপস্থিত ছিলেন,জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন,জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান (শিহাব), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান (মিলন),নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ সংসদীয় আসন নড়াইল-২ এর বিভিন্ন এলাকা থেকে আগত জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তা’রা আগামী নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষে’র প্রার্থী হিসেবে শাহরিয়ার রিজভী জর্জকে মনোনয়ন দেয়ার দাবিতে জনাব তারেক রহমানের প্রতি আহব্বান জানান।
এছাড়াও বক্তা’রা আরো বলেন,তারেক রহমান যাকে ধানের শীষে’র যোগ্য মনে করে মনোনয়ন দেবেন, শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ ভাবে ধানে”র শীষের পক্ষে কাজ করে,জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষকে বিজয়ী করবে।
নড়াইল-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জকে বিএনপি’র দলিয় মনোনয়ন দেয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহব্বান জানান এ সকল বক্তরা।