পুলিশ সুপার হাবিবুর রহমানের বিদায় ও বিশেষ কল্যাণ সভা

ফেনী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ কল্যাণ সভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত সব পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

​সরকারি আদেশে বদলির কারণে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকর্মীরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে, বিদায়ী পুলিশ সুপারের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব জেলা পুলিশের সদস্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মদক্ষতা ও মানবিক গুণাবলি ফেনী জেলা পুলিশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দায়িত্ব পালন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর কর্মকালীন সময়ে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও ভালোবাসা জ্ঞাপন করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

​উক্ত বিদায় সংবর্ধনা ও কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। এছাড়াও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হানসহ ফেনী জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন ফাঁড়ি, ক্যাম্প ও পুলিশ লাইন্সের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ