দাগনভূঞায় ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস্ এসোসিয়েশনের আড়ম্বরপূর্ণ অভিষেক

কাজী ইফতেখারুল আলম

ফেনীর দাগনভূঞায় ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস্ এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় দাগনভূঞা বাজারের উম্মি এক্সপ্রেস এন্ড চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার প্রকৌশলী ও স্থপতিরা একত্রিত হন।

​পেশাজীবী প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল ও ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়। এ সময় পুরো মিলনায়তনজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

​আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে প্রকৌশলীদের পেশাগত দায়িত্ব পালনে সততা ও দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনের উপদেষ্টা লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আরিফ জাহান।

​এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী জোনায়েদ কাইছার সৌরভ এবং দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম। দাগনভূঞা কমিটির সভাপতি ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রকৌশলীরা দেশের অবকাঠামোগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ