
মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ –
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল এর সমর্থনে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসভা।
২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মিরাশী ইউনিয়ন অফিস মাঠ প্রাঙ্গনে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতিত্ব করেন মিরাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদার শ্যামল। ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু তাহের লীল মিয়া তালুকদার, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া তালুকদার ও প্রভাষক কাউছার আহমেদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল।
তিনি বলেন, হবিগঞ্জ-৪ আসনের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও ভোটাধিকার পুনরুদ্ধারে আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে আরও সুসংগঠিত হতে হবে। নির্বাচিত হলে নালমুখে খোয়াই নদীতে ব্রীজ ও কলেজ নির্মান করা কোন ব্যাপারই না।
নেতাকর্মীরা যেভাবে ভালোবাসা ও আস্থা দেখাচ্ছেন, আমি সেই আস্থা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আরও বলেন, এই আসন বিএনপির ঘাঁটি। সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে কেউ পিছপা হবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার আব্দুল করিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, হবিগঞ্জ জজকোর্টের পিপি এডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডভোকেট সরকার মোঃ শহীদ,রানীগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছালেহ মোঃ শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সদস্য সচীব লুৎফর রহমান জালাল,যুগ্ন আহব্বায়ক শফিক মিয়া মহালদার, যুগ্ম আহব্বায়ক সৈয়দ আবু নাইম হালিম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আরিফুর রহমান, সেচ্চাসেবক দলের যুগ্ন আহব্বায়ক আব্দুল মান্নান রুমন, ইউনিয়ন বিএনপি থেকে বক্তব্য রাখেন আঃ মনাফ, মাসুক মিয়া ঠিকাদার,কবির মিয়া মেম্বার, যুবদলের সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান সায়েম, মর্তুজ তরফদার, ফারুক আহমেদ, হাবিব তালুকদার, ছাত্রদলের সভাপতি রিপনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল সংগঠনকে আরও গতিশীল করা, কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর বিষয়ে নানা পরামর্শ তুলে ধরা হয়।