মো: রফিকুল ইসলাম,নড়াইল।
নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান (শিহাব) এর দলীয় বিলবোর্ড ছিঁড়ে নষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে।
গত (২৬ নভেম্বর) বুধবার বিকেলে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে'র বামনহাট খেয়াঘাটের ওপর এবং মিতনা এলাকায় দু’টি বিলবোর্ড নষ্ট করে ফেলেছে কে বা কাহারা। বিলবোর্ডে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বিকৃত করে কাটা হয়েছে।
জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান (শিহাব) বলেন,কে বা কারা একের পর এক আমার টানানো বিলবোর্ড গুলো নষ্ট করে দিচ্ছে। প্রায় একমাস আগেও বেনাহাটি এলাকায় আরও একটি বিলবোর্ড নষ্ট করে দেয়া হয়।
বিলবোর্ডে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্লেড দিয়ে কেটে নষ্ট করা হয়েছে। আমি এ ঘটনায় দোষীদের বিচার দাবি করছি এবং আইনি ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান (শিহাব)।