রূপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে চাঞ্চল্যকর ডাকাতি, ১০ ভরি স্বর্ণ, ১০ লাখ টাকা লুট

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনে দুপুরে চাঞ্চল্যকর ডাকাতি রূপগঞ্জে শিক্ষার্থীকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণ, ১০ লাখ টাকা লুট নিয়েছে অজ্ঞাত ডাকাত দল।

সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় (২৫ নভেম্বর)মঙ্গলবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তমো জানান, তার পিতা আব্দুর রশিদ ভোলাবো ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ওমেদার। তার নানা বাড়ির ওয়ারিশ সূত্রে ১০ লাখ টাকা ও তার মায়ের ব্যবহৃত ১০ ভড়ি স্বর্ণ বাসায় ছিলো।

২৪ নভেম্বর সোমবার তার মা ও বোন হাসপাতালে থাকাকালীন বাড়িতে তমো একা থাকায় অজ্ঞাত ডাকাত দল পরিকল্পিতভাবে তাদের বাড়ির ৩ তলায় প্রবেশ করে। সেখানে কৌশলে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মুখোশ পড়া ৫ ডাকাত।

তারা তমোকে একা পেয়ে হাত পা মুখ বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে চলে যায়। এ সময় ভুলে বাসার মোবাইল না নেয়ায় তার মাকে জানালে তমোর চাচা এসে উদ্ধার করে।

পরে পুলিশকে ঘটনা জানানো হয়। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার মামলা দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তরিকুল ইসলাম বলেন,দিনে দুপুরে ডাকাতির ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ