নড়াইলে মরহুম জাহাঙ্গীর বিশ্বাসের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ১২৯৫ এর কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের (৫তম) মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় বাস টার্মিনালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ সময় সাবেক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান,আব্দুল্লাহ আল মামুন,মুসাসহ নিহত সকল শ্রমিক নেতা ও নিহত শ্রমিকদের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২৫ নভেম্বর) মঙ্গলবার বাদ আছর ১২৯৫ এর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার মোল্যা,সহসভাপতি অহিদুজ্জামান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকতুল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামরুল বিশ্বাস,কোষাধ্যক্ষ মাহাবুর মোল্যা,সদস্য আবু তাহে,মফিজসহ আরো অনেকে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ