
জুয়েল হৃদয়, মোরেলগঞ্জ সংবাদদাতা।
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আমতলা বাজারে উপজেলা মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হেপির সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
উঠান বৈঠকে উপস্থিত নারীরা তাদের বিভিন্ন সমস্যা, দাবি এবং সামাজিক বাস্তবতার বিষয়গুলো একে একে তুলে ধরেন। কাজী খায়রুজ্জামান শিপন মনোযোগ দিয়ে সকল বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, এবং মোড়েলগঞ্জ পৌর বিএনপির সভাপতি, সম্পাদক মহোদয়,এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার অসংখ্য মহিলা নেত্রী অংশগ্রহণ করেন।
নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে উঠান বৈঠকটি ধীরে ধীরে একটি ছোট জনসমাবেশের রূপ নেয়। বক্তারা নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে দল