ধানেরশীষকে বিজয় করতে তৃনমুল পর্যায়ে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে: মনিরুল হাসান বাপ্পী

কপিলমুনি প্রতিনিধি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পাইকগাছা উপজেলা মহিলা দলের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে মতবিনিময় সভায় খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা -৬ (কয়রা -পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, একটি দলের মূল স্তম্ভ বা চালিকাশক্তি তারা,যারা তৃনমুল পর্যায়ে সুসংগঠিত।

বিএনপি এমনই একটি দল।আসন্ন নির্বাচন সামনে রেখে আমাদের অঙ্গসংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। আমাদের মূল বার্তা–যে রাজনৈতিক সংস্কৃতি, নৈতিক অবক্ষয় থেকে বের হয়ে একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে ধানের শীষের বিকল্প নাই। সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় যেতে নির্দেশ দিয়েছেন। আমরা সে নির্দেশনা অনুযায়ী পুরুষের পাশাপাশি মহিলা দলের মাধ্যমে তৃনমুল পর্যায়ে তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা নিয়ে কাজ করবো ।

অর্থাৎ ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কমিটিতে নির্বাচন কেন্দ্রিক কিছু নির্দেশনা দেওয়া হবে। সে অনুযায়ী আগামী দিনে বিএনপির ভাবনা,নারীর অধিকার, সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করে নারী ভোটারদের সামনে তুলে ধরতে হবে।এ সময় নারী ভোটারদের দ্বারে দ্বারে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষ্মী রানী গোলদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা দলের নির্বাচনী পরিচালনা কমিটি গঠনের সভায় প্রধান অতিথির বক্তৃতায় মনিরুল হাসান বাপ্পী এসব কথা বলেন। এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল ইসলাম নান্নু,সদস্য অ্যাড. আব্দুস সাত্তার, উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,সদস্য সচিব এসএম ইমদাদুল হক,পৌর সেক্রেটারি কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ফারুক আহমেদ, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল,মোহর আলী সরদার, আ.মজিদ গোলদার,হুরায়রা বাদশা, সাবরিনা আক্তার,অ্যাড. রাশনা আক্তার রাখী,বাসন্তী মন্ডল,সুলতানা রহমান হেনা প্রমুখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ