ভোট পাওয়ার আসায় জান্নাতের টিকিট দেয়া দলের ফাদে পা-দিবেন না,শাহরিয়ার রিজভীর জর্জ

মো: রফিকুল ইসলাম,নড়াইল।

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ করেন,শাহরিয়ার রিজভীর জর্জ।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪ টার সময় নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে গণমিছিলটি লোহাগড়া উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুন্দশী এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিএনপি নেতা ইউসুফ আলী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের সভাপতি মো: ফরিদ বিশ্বাস,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্ত , লোহাগড়া উপজেলা শ্রমিক দলের আহবায়ক আক্তার হোসেন মোল্যা,লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ইকবাল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু,লোহাগড়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক তারেক, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী,যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম মল্লিক,স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর রহমান স্বপন,লোহাগড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন জুয়েল,লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো: আনিচুর রহমান,ছাত্রদল নেতা কাজী নাঈম হোসেনসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন,নড়াইল-২ সংসদীয় আসনটি অবহেলিত,এ আসনে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে,তাকেই আমরা বিজয়ী করবো ইনশাল্লাহ। জান্নাত-জাহান্নাম আল্লাহর ফয়সালা। কোন দলকে ভোট দিয়ে জান্নাত জাহান্নাম নিয়ন্ত্রণ করা যাবে না।

এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে বলেও জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ