
জুয়েল হৃদয়, শরণখোলা।
বাগেরহাটের শরণখোলা উপজেলায় খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে।
শুক্রবার বিকেলে খোন্তাকাটা স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল,শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী,মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,
শরণখোলা উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হাওলাদার,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. মধু,
এবং বিএনপি নেতা জামাল নূরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “ঐক্যই আমাদের শক্তি।আমি দীর্ঘ দুই যুগের বেশি এই জনপদে কাজ করেছি, এই জনপদ আমার অতি আপন,দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে, দলকে আরও সুসংগঠিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।”
সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য ও স্লোগানে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।
এলাকাজুড়ে সমাবেশকে ঘিরে উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়।