জামায়াত দেশে-বিদেশে আস্থার প্রতীক: ডা. ফখরুদ্দিন মানিক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর সোনাগাজী উপজেলার আমীরাবাদ ইউনিয়নে আয়োজিত এক ভোটার সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী-৩ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, জামায়াতে ইসলামী কেবল বাংলাদেশেই নয়, বিদেশের মাটিতেও একটি জনপ্রিয় দল। বৃহস্পতিবার আমীরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আহম্মদপুর এলাকায় অনুষ্ঠিত পুরুষ ও নারী ভোটারদের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​সমাবেশে ডা. ফখরুদ্দিন মানিক দলের মানবিক কার্যক্রম ও রাজনৈতিক অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। শত প্রতিকূল ও বৈরী পরিস্থিতির মধ্যেও দলটি তার সামাজিক এবং মানবিক কার্যক্রম একদিনের জন্যও বন্ধ রাখেনি। তিনি উল্লেখ করেন যে, জামায়াতের নেতাকর্মীরা একদিকে যেমন জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম চালিয়েছেন, অন্যদিকে মানবিক সেবা নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছেন। এই সমন্বিত প্রচেষ্টার ফলেই জামায়াতে ইসলামী আজ নতুন বাংলাদেশে গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

​দলের স্বচ্ছতা ও নৈতিক অবস্থানের কথা তুলে ধরে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অন্যায় বা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার নজির নেই। দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের অধিকার আদায়েও জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার ভূমিকা পালন করেছে। এসব কারণেই দলটি দেশ ও দেশের বাইরে সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে।

​আমীরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর খোরশেদ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মো. মোস্তফা, উপজেলা সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। এছাড়াও সমাবেশে ঢাকা মহানগরী উত্তর রামপুরা থানা কর্মপরিষদ সদস্য জহিরুল আলম স্বাধীন, জামায়াত নেতা মহিউদ্দিন ও শিবির সভাপতি শাহাদাতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ