ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতা।।
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফ বনাম বাগাতিপাড়া উপজেলায় কর্মরত ঔষধ কোম্পানির প্রতিনিধি (মডেল ফারিয়া) দের মাঝে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আজ ১৯ নভেম্বর (বুধবার) বিকেলে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
পরে চ্যাম্পিয়ন ও পরাজিতদের মাঝে ট্রফি তুলে দেওয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হয়,সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, (সিইও) রাফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ড্রগিস্ট এন্ড কেমিস্ট সমিতি(BCDS)এর বাগাতিপাড়ার সভাপতি আনসার আলী মন্ডল।
এই টুর্নামেন্টে সেরা বলার হিসেবে পুরুস্কার লাভ করেন ডাক্তার বেলাল উদ্দিন(কার্ডিওলজি) শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল। সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার লাভ করেন জুয়েল রানা, (জিসকা ফার্মাসিটিক্যাল) সেরা ব্যাটসম্যান হিসেবে পুরুস্কার লাভ করেন ফরিদুজ্জামান (ড্রাগ ইন্টারন্যাশনাল)।
সভাপতির বক্তব্যে ডাক্তার সৈকত মোঃ রেজওয়ানুল হক বলেন,খেলা শুধু শরীরচর্চা নয়, এটি মনের খোরাক, জীবনের পাঠশালা এবং সফলতার সিঁড়ি। যারা খেলাধুলাকে ভালোবাসে, তারা জীবনে কখনো হার মানে না,খেলাধুলা মনকে প্রশান্তি দেয়, শরীরকে দেয় শক্তি,মেডিক্যালের সাথে সম্পৃক্ততা যারা রয়েছে তাদের সাথে খেলায় অংশগ্রহন করতে পেরে ভালো লাগছে,আগামীতেও ব্যাডমিন্টন, ভলিবল সহ অন্যান্য খেলার আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।