এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
রাজধানী ও রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতিসহ বিভিন্ন ছিনতাইয়ে জড়িত সামির-তৈয়ব-রানা গ্রুপের চার সদস্যকে ডামি রিভলভারসহ গ্রেফতার করেছে র্যাব-১১।
১৮ নভেম্বর রাতে র্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের একটি দল ঢাকার বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সানি আহম্মেদ সামির (২১), মো. ইমন (২২), মো. রিশাদ (২৩) ও মো. আরিফ হোসেন (২২)-কে আটক করে। তাদের কাছ থেকে একটি ডামি রিভলভার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০০ ফিট এলাকায় ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ভিডিও ভাইরাল হলে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সূত্রে তথ্য পেয়ে ওই ডাকাত চক্রকে শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।