ঝিনাইগাতী গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বনরাণী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯নভেম্বর) সকালে স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২–৩ দিন আগে অজ্ঞাতনামা ওই নারীকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ