
জুয়েল হাওলাদার,শরণখোলা সংবাদদাতা।।
শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আধুনিক রিভার্স অসমোসিস (RO) পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে। প্ল্যান্টটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ২৮ লাখ ১৭ হাজার ৪১৭ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতাম ভাটরাই — কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন নিউজিল্যান্ড,ডিপিএইচই প্রতিনিধি; এজিএম, পল্লী বিদ্যুৎ শরণখোলা; এবং সভাপতি, এনজিও সমন্বয় পরিষদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন শরণখোলা এরিয়ার এরিয়া ম্যানেজার ক্যারোল সুশ্রী এবং ওয়ার্ল্ড ভিশন সাউথখালী ইউনিয়নের প্রোগ্রাম অফিসার মানিক হালদার।
নবনির্মিত এই পানি শোধনাগারটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। স্থানীয় বাসিন্দারা ডিজিটাল কার্ড ব্যবহার করে সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। এতে এলাকার মানুষ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানির সুবিধা পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও স্থানীয় জনগণ বলেন, দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট এ উদ্যোগের মাধ্যমে অনেকটাই দূর হবে। প্রযুক্তিনির্ভর এই প্ল্যান্ট জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া তারা ওয়ার্ল্ড ভিশন এর মানবিক এ প্রকল্প বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান।
স্থানীয়রা মনে করছেন, ডিজিটাল কার্ড ব্যবস্থার মাধ্যমে পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ায় ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।