
এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, ওমর হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, ইলিয়াস ভুঁইয়া, মোমেন ভুঁইয়া, আবু দায়েন, লিটন সরকার, একে বাবু, নাইম মিয়া, এনামুল হক, জিসাসের কেন্দ্রীয় নেতা রিয়াজুল ইসলাম খোকনসহ আরো অনেকে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন – ট্রাইবুনালের এ রায়ে দেশবাসী খুশী। তবে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। এ সময় খুনী হাসিনাসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।