
আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা।
কুমিল্লা চান্দিনায় ৬৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।১৭ নভেম্বর রাত ১১:৩০ মিনিটে চান্দিনার আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে সেনাবাহিনীর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বরকরই ইউনিয়নের কাদুটি এলাকায় নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে ০৩ জন মাদককারবারীকে আটক করে চান্দিনা থানায় হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন- উক্ত উপজেলার কাদুটি গ্রামের আবদুল মজিদের ছেলে শুক্কুর খান (৪২), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে মোঃ গিয়াসউদ্দিন(৩২) ও মতিন মিয়ার ছেলে মামুন মিয়া (৩৫)।
চান্দিনা আর্মি ক্যাম্প কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৬৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।