দল নয়, এলাকার সন্তান হিসেবে সহযোগিতা চাই: ডা. মানিক

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, তিনি কোনো দলীয় পরিচয় নয়, বরং এলাকার সন্তান হিসেবেই ভোটারদের কাছে এসেছেন। শনিবার (১৫ নভেম্বর) বিকালে দাগনভূঁঞার খাজা প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক ভোটার সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী তার বক্তব্যে বলেন, “আমি এ এলাকার সন্তান। এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে উঠা। এ এলাকায় এসে ভোট চাওয়া আমার জন্য বিব্রতকর।”

​তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করে বলেন, “সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি শান্তিপূর্ণ অবস্থানে সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে চাই। সবাই সবার সুখে দুঃখে অংশীদার হতে চাই।”

​ডা. মানিক ভোটারদের উদ্দেশে আরও বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আগামীতে দাগনভূঁঞা-সোনাগাজীকে সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো, ইনশাল্লাহ।”

​স্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় সাত শতাধিক নারী-পুরুষ ও যুবক অংশ নেন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঁঞা উপজেলা জামায়াতের আমীর গাজী সালেহ উদ্দিন। স্থানীয় সিরাজ উল্লাহর সভাপতিত্বে এবং মাও আনোয়ার উদ্দিনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাও সাইফুল ইসলাম, রামনগর ইউনিয়নের আমীর মাস্টার আহসান উল্লাহ, জামায়াত নেতা ওয়ালি উল্লাহ, আবুল বাশার, সানা উল্লাহ সোহেল সহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ