
এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪ তম আবির্ভাব উৎসব উপলক্ষ্যে মহানাম যজ্ঞ অনুষ্ঠানে বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের (ভিসি) ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেছেন, সংখ্যালঘু বলে বিভক্ত নয়, অম্প্রদায়িক চেতনায় ঐক্যের বন্ধনে সকল সম্প্রদয়ের মানুষ ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়ন হলে সকল সম্প্রদয়ের মানুষের সম্প্রীতির বন্ধন আর দৃঢ় হবে।
শুক্রবার রাত ৮টায় মোরেলগঞ্জ পৌর শহরে নির্বাচনী প্রচারণা শেষে সেরেস্তাদারবাড়ি মন্দির প্রাঙ্গনে সনাতনী সম্প্রদয়ের মহানাম যজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দের সাথে মিলিত হয়। পরে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড. এবি এম ওবায়দুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপিতে সদ্য যোগদানকারি বিএনপি নেতা মতুয়া বহুজন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, শ্রীগুরু সংঘ মন্দির কমিটির অসীম কর্মর্কার, সাধারণ সম্পাদক দিপক কর্মকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান পলাশ, খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, ছাত্রদল নেতা মেহেদী হাসান সজল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নেতা ড. ওবায়দুল ইসলাম আরও বলেন, বিএনপি অসম্প্রদায়ীক চেতনায় শক্তি একটি দল। যে কারনে এদেশের সকল সম্প্রদয়ের মানুষের উৎসবে মিলিত হয়ে আনন্দের সাথে পালন করা হয়। সেখানে হিন্দু-মুসলিম থাকে না কোন ভেদাভেদ। তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। #