
মোড়েলগঞ্জ সংবাদদাতা।।
বাগেরহাটের মোরেলগঞ্জ উওরণ এ্যাকসেস প্রকল্পের আয়োজনে মোরেলগঞ্জর সি এস ও এবং সি বি ও সদস্যদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় ।
মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ইং ১১-১১-২০২৫ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১টায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রঞ্জন নিকোলাস এ্যাডভোকেসি নেটওয়ার্কিং এ্যান্ড মাইগ্রেশন অফিসার। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খাস পুকুর সম্পদের প্রবেশাধিকার এবং ব্যবস্থাপনা সিদ্ধান্ত গ্রহণে নাগরিক প্রতিনিধিদের দায়িত্ব,কর্তব্য ও ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
উপজেলা পর্যায়ে বিদ্যমান খাস পুকুর ও পি এস এফ সম্পর্কে বর্তমান অবস্থার বিশদ বর্ণনা দেন তিনি। এছাড়া সাধারণ জনগণ বিশেষত প্রান্তিক জনগোষ্ঠীর পানির উৎস্যে প্রবেশাধিকারে বিদ্যমান
চ্যালেঞ্জগুলোও আলোচনায় আনেন।
সভায় সাংবাদিক সহ উত্তরণ অ্যাক্সেস প্রকল্পের উপকারভোগী সি এস ও এবং সি বি ও সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন তারিকুল ইসলাম সি ভি ও মোরেলগঞ্জ।