বাগাতিপাড়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে ২ জনের জেল জরিমানা, মাদক ধ্বংস

ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ

নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।

আজ বুধবার সকালে গোপন সূত্রের মাধ্যমে বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে সদর ইউনিয়নের হরিরামপুর গ্রামের হান্নানের স্ত্রী রজিনাকে ৫০০ গ্রাম গাঁজা, ও দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলি পাবনাপাড়া গ্রামের শফিকুলের ছেলে মোঃ রাকিবুল ইসলামকে ইয়াবাসহ মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করেন।

পরে সেখানেই ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় মোঃ রাকিবুল ইসলাম কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১),২১ ধারায় রিনাকে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের নির্দেশনায় জনসম্মুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর কার্যলয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে তার টিম জব্দকৃত গাঁজা পুড়িয়ে ধ্বংস করে দেন ও তিনি বলেন উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সর্বদা মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকেন যদি কারো নিকট কোন মাদক সংক্রান্ত তথ্য থাকে তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ