
মো: রফিকুল ইসলাম,নড়াইল।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জের বিশাল এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১০ নভেম্বর) সোমবার বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল পৌর-সভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল ২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন,জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,সাবেক কৃষক দল নেতা মোস্তফা কামাল মোস্ত,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন,নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরমান আলি খান,জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,যুবদল নেতা সুলতান টিপুসহ আরো অনেকে।
সংসদীয় আসন নড়াইল ২ এর বিভিন্ন এলাকা থেকে আগত জেলা,উপজেলা,থানা,পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক’রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা আগামী নির্বাচনে নড়াইল ২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে শাহরিয়ার রিজভী জর্জকে মনোনয়ন দেয়ার জন্য তারেক রহমানের প্রতি আহ্বান জানান।
এছাড়াও বক্তারা আরো বলেন,তারেক রহমান যাকে ধানের শীষের যোগ্য মনে করে মনোনয়ন দেবেন,শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে সবাই নড়াইল ২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।