বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল, ‎জেলাজুড়ে আনন্দ মিছিল মিস্টি বিতরণ


‎সোহেল রানা বাবু, বাগেরহাট।

‎বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি বহাল রাখায় সোমবার হাইকোটের আদেশের পর বাগেরহাটের বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

১০ নভেম্বর সোমবার সন্ধায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। এসময়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিস্টি বিতরণ করেন বিএনপির নেতারা।

এদিকে রাত ৮টার দিকেও জেলার বিভিন্ন উপজেলা থেকেও আনন্দ মিছিল ও মিস্টি বিতরনের খবর পাওয়া গেছে।
‎এদিকে আসন ফিরে পাওয়ায় মাগরিবের নামাজের পরে বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। দোয়া মোনাজাতে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম অংশ গ্রহন করেন।  

গত ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এর প্রতিবাদে বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করলেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিনটি আসন জারি রেখে চুড়ান্ত গেজেট প্রকাশ করে।

পরে ৭ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয়। পাশাপাশি আসন বহালের দাবিতে মিছিল, সমাবেশ, স্মারকলিপি প্রদান, সড়ক অবরোধ ও হরতালের মত কঠোর কর্মসূচি পালন করেছিল বাগেরহাটবাসী। দীর্ঘ শুনানীর পরে আদালত ১০নভেম্বর (সোমবার) এই চারটি আসন বহালের রায় প্রদান করলেন।




এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ