এএসপি তসলিম হুসাইনকে ফেনী জেলা পুলিশের বিদায় সংবর্ধনা

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনী জেলার ছাগলনাইয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

​অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার তসলিম হুসাইনের হাতে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী তুলে দেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

​এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুঃ সাইফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ