
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মো: ফখরুদ্দিন মানিক সোনাগাজী উপজেলার ১নং চরমজলিশপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। শনিবার (৮ নভেম্বর ২০২৫) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এসব কর্মসূচিতে তিনি প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন।
কর্মসূচিগুলোতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: মানিক বলেন, “আমরা কর্তৃত্ববাদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশের আপামর জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কর্তৃত্ববাদকে বিতাড়িত করেছি। কিন্তু দুর্নীতি এবং চাদাবাজী জনজীবনকে অতিষ্ঠ করেছে।”
তিনি অভিযোগ করেন, “অসাধু এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৌরাত্ব সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিস্তৃত। চাদাবাজীর কারনে ফুটপাতের হকার থেকে শিল্পপতিরা আতংকগ্রস্থ। বহু উন্নয়ন কর্মকান্ড বন্ধ করে ঠিকাদাররা চাদাবাজের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।”
ডা: মানিক আরও ঘোষণা দেন, “সুতারাং আমাদের এবারের সংগ্রাম দূর্নীতি এবং চাদাবাজীর বিরুদ্ধে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ নিশ্চিত করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যহত থাকবে।” তিনি আগামী নির্বাচনে দুর্নীতিমুক্ত দল ও নেতৃত্বকে সমর্থন করার জন্য আহবান জানান।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাও আব্দুর রহিম, জেলা কর্মপরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, উপজেলা আমীর মাও মো: মোস্তফা, ইউনিয়ন আমীর মাও আব্দুল হাই আনোয়ারী, ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাও আবু জাফর, IBWF ফেনী শহর সেক্রেটারি ফখরুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড সভাপতি মাও হানিফ এবং ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা এইচআরডি সম্পাদক হাসিবুর রহমানসহ স্থানীয় নেতারা।