নিজস্ব সংবাদদাতা:
'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে ফেনীর দাগনভূঞায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জায়লস্কর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) সকালে ইউনিয়নের জায়লস্কর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন ও আশপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়।
ফেনী জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ও জায়লষ্কর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক এমদাদ হোসেন মিলনের নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আয়োজকরা জানান, রাজনৈতিক দিবসটি পালনের পাশাপাশি দাগনভূঞা উপজেলায় সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, আবর্জনা পরিষ্কারের মাধ্যমে জনসচেতনতা তৈরি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিল।
পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও অংশ নেন জায়লস্কর ইউনিয়ন বিএনপি নেতা বাবুল মেম্বার, কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন কিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহিদুল ইসলাম জাহেদ এবং জেলা ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম শরিফ।
এছাড়াও ইউনিয়ন যুবদল সম্মেলন কমিটির সাবেক সদস্য মো: হাসান, অনিক, মামুন, এমাম, জুয়েল, অন্তর, খুরশিদ, হান্নানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অভিযানে যোগ দেন।
এমদাদ হোসেন মিলন জানান, ফেনী-৩ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের নির্দেশনায় এবং জিয়াউর রহমানের আদর্শ অনুসরণে তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এই পরিচ্ছন্নতা অভিযান চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হবে।