কুলিয়ারচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় কুলিয়ারচর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে বর্ণাঢ্য এই র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন রোডের রবিনসন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ. হান্নান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ