সোনাগাজীতে ‘ন্যায়নিষ্ঠ সমাজ’ গড়ার অঙ্গীকার মিল্লাতের

মুহাম্মদ মোশাররফ হোসাইন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে গণসংযোগ করেছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকালে তিনি সোনাগাজী উপজেলার ওলামাবাজার ও চর চান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেয়াল ঘড়ি মার্কার পক্ষে প্রচারণা চালান।

​গণসংযোগকালে মাওলানা মিল্লাত স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন। তার এই প্রচারণায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং তারা প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

​ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাওলানা মিল্লাত “ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা” কে তার প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। তিনি এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের দোয়া ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ