
জুয়েল হৃদয়, শরনখোলা।
দুবলারচরে আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব বুধবার (৫ নভেম্বর) প্রত্যুষে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারের নোনা জলে পূর্ণ স্নানের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
গত তিন নভেম্বর আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব সব শুরু হয়। এবারের উৎসবে সাড়ে তের হাজার পুণ্যার্থী অংশ নিয়েছেন। পুন্যার্থীরা মঙ্গলবার দিবাগত রাতে আলোরকোলে স্থাপিত অস্থায়ী রাধাকৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা ও লীলা কীর্তন করেন। ধর্মীয় আচার পালন শেষে বুধবার অতি ভরে সাগরের প্রথম জোয়ারের নোনা জলে পূণ্য স্নান সেরে পুণ্যার্থীরা বাড়ির পথে রওনা হয়ে গেছেন।
দুবলা আলোরকোলে রাস উৎসব উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, শতাব্দীকাল ধরে দুবলার আলোরকোলে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব হয়ে আসছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব বলেন, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব আনন্দমুখর শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের উৎসবে সবচেয়ে বেশি পুন্যার্থী অংশ নিয়েছেন। যার সংখ্যা ১৩৫১৯ জন। রাস উৎসব শান্তিপূর্ণ করার জন্য বনরক্ষী, কোস্টগার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলস কাজ করেছেন