
এম. নিজাম উদ্দীন মজুমদার সজিব
ফেনীর ছাগলনাইয়ায় ১৪০ পিস ভারতীয় শাড়ীসহ মোঃ আব্দুল হান্নান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর, ২০২৫) উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত হান্নান ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। যৌথবাহিনী নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে শাড়ীগুলোসহ তাকে আটক করে।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ হাবিজ উদ্দিন এ অভিযানের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।