ফেনী পৌর ইমাম পরিষদ: সভাপতি কাশেম, সেক্রেটারি ফরিদ

মুহাম্মদ মোশাররফ হোসাইন

মাওলানা আবুল কাশেমকে সভাপতি এবং মাওলানা ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) করে ফেনী পৌর ইমাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ফেনী জেলা ইমাম পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে ফেনী শহরের এক অভিজাত রেস্টুরেন্টে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

​পৌর ইমাম পরিষদের কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে আয়োজিত এই কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কাউন্সিলের অধিবেশনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাওলানা আবুল কাশেম এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের আহ্বায়ক মুফতি ইলিয়াস বিন নাজেম, যুগ্ম আহ্বায়ক মাওলানা মমিনুল হক জাদীদ, সদর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আইয়ুব, সেক্রেটারি মাওলানা আবদুল হাই এবং মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি তৈয়্যব সুলতানী।

​ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি তৈয়্যব সুলতানী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা আবদুছ ছাত্তার ও মাওলানা ওবায়দুল্লাহ। সহ-সেক্রেটারি পদে মুফতি আতা উল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আবদুল আলীম ও মাওলানা মিজান নির্বাচিত হন।

​কমিটিতে মাওলানা আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা নুরুল মোস্তফা ও মাওলানা হোছাইন কারীমি সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মাওলানা হোসাইন আহমদ অর্থ সম্পাদক, মাওলানা ফোরকান সহ-অর্থ সম্পাদক, মাওলানা নুরুল করীম প্রচার সম্পাদক, মাওলানা তরীকুল ইসলাম ও মাওলানা আব্দুর রহীম সহ-প্রচার সম্পাদক, নূর হোসাইন দপ্তর সম্পাদক এবং মাওলানা মাহামুদুল হাসান সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

​কাউন্সিলে মাওলানা মতিউর রহমান, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মাঈনুদ্দীন, মাওলানা আব্দুর রহীম, মাওলানা সফি উল্ল্যাহ, মাওলানা আবু তাহের, মুফতি মাওলানা ইলিয়াস, মাওলানা মুহিব্বুল্লাহ ফরায়েজী, মাওলানা আইয়ুব আলী, মাওলানা আব্দুল আজীজ নোমানী, মাওলানা আব্দুল হালীমসহ অর্ধশতাধিক ইমামকে কার্যনির্বাহী সদস্য মনোনীত করা হয়।

​সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি ফেনী পৌর এলাকার ইমামদের ঐক্য, দ্বীনি শিক্ষা বিস্তার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ