বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন ড. রফিকুল ইসলাম হিলালী

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

মনোনয়ন পাওয়ার পর আজ (৪ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আল্লাহ আমার প্রিয় বাবা-মাকে ক্ষমা করো, তাদেরকে শান্তি দাও, কবরের কষ্ট থেকে রক্ষা করো এবং জান্নাতে সবচেয়ে উঁচু স্থান দান করো। আল্লাহ, বাবা-মাকে নিজের হেফাজতে রাখো, আজ থেকে আমি তাদের দোয়ার স্মৃতি নিয়ে নির্বাচনি প্রচারাভিযান শুরু করছি। আমাকে দৃঢ়তা, সাহস ও নিরাপত্তা দান করো।”

ড. হিলালী বিএনপির দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ এবং এলাকাবাসীর কাছে একজন শিক্ষিত, সৎ ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত। তার মনোনয়নকে স্বাগত জানিয়েছেন কেন্দুয়া ও আটপাড়া উপজেলার নেতাকর্মীরা।
তারা আশা প্রকাশ করেছেন, দলের এই যোগ্য প্রার্থী জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, গতকাল ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় এবারও নাম এসেছে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার বারবার ধানের শীষের মনোনয়ন পাওয়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

ড. রফিকুল ইসলাম হিলালী নেত্রকোণা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ