
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৫নং রামচন্দ্রপুর ইউনিয়নের কুমারখালী গ্রামে ইসুব আলী মোল্লার বাড়িতে সম্প্রতি গভীর রাতে আতঙ্কজনক ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর দাবি, প্রায়ই গভীর রাতে ওই বাড়িতে হামলার মতো ঘটনা ঘটে থাকে।
অদ্য ০৪/১১/২০২৫ ইং তারিখ রাত তিনটার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশের দুইজন সদস্য সিভিল পোশাক পরিধান অবস্থায় পোশাক ছাড়া অবস্থায় আসামি রফিক মোল্লাকে ধরতে যান। তারা কবির মোল্লার বাড়িতে অবস্থান নেন। এ সময় পরিবারের সদস্যরা তাদের পরিচয় ও সরকারি পরিচয়পত্র (আইডি কার্ড) পুলিশের কাছে দেখতে চান। কিন্তু দুইজন পুলিশ সদস্য কোনো পরিচয়পত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয়রা মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে ফোনে অবগত করলে তিনি জানান, “ওই সময় আমাদের পক্ষ থেকে কেউ সেখানে গেছে কিনা, তা আমার জানা নেই।” পরবর্তীতে জানা যায়, থানার একজন এসআই ও একজন কনস্টেবল সেখানে গিয়েছিলেন আসামি ধরার উদ্দেশ্যে। সে প্রেক্ষিতে পুলিশের সঙ্গে, পরিচয় নিয়ে বাকবিতান্ডা হয় এক পর্যায়ে আসামি রফিক মোল্লা পালিয়ে যান।
পরে দুই পুলিশ সদস্য থানায় খবর দিলে বিশেষ একটি পুলিশ ফোর্স থানা থাকে গিয়ে অভিযান চালিয়ে রাত প্রায় ৪টার দিকে রফিক মোল্লার পরিবারের কোন মামলা বিহীন না থাকা- যুবতী নারী পুরুষ কোন মামলা না থাকার পরেও আটক করে থানায় নিয়ে আসেন মোঃ আরিফুল ইসলাম,
কানিজ আখতার, জান্নাতি বেগম, ফারিয়া আখতার, সদস্যসহ ৪ জন অরেন্ট ছাড়া ক্ষমতার অপব্যবহার করে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন-এলাকার কেউ কেউ ধারণা করছে প্রশাসনের সঙ্গে ষড়যন্ত্র করে শত্রুপক্ষ উক্ত বিষয়টি ঘটিয়েছে এনিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে প্রশাসন কেন পোশাক ছাড়া গভীর রাতে দুজন পুলিশ কেন ইউনিফর্ম ছাড়া গিয়েছেন।
