খুলনা-৬ “পাইকগাছা-কয়রা আসনে” বিএনপি’র প্রার্থী মনিরুল হাসান বাপ্পি

এস কে আলীম,কপিলমুনি, খুলনা।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এর মধ্যে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

জানা গেছে, একদিন আগে তাকে খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। এর পরেই কেন্দ্র থেকে তাকে খুলনা-৬ আসনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলের ভেতর অনেকে এটিকে তরুণ নেতৃত্বকে মূল্যায়নের প্রতীক হিসেবে দেখছেন। প্রসংগত, খুলনা-১, ২, ৩, ৪, ৫ ও ৬ মোট ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

খুলনা-৬ আসনে মনিরুল হাসান বাপ্পির নাম ঘোষণার পর থেকেই পাইকগাছা ও কয়রার নেতাকর্মীরা ব্যাপক আনন্দ প্রকাশ করেছেন।

দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁকে জানানো হচ্ছে অভিনন্দন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ