দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফ অবস্থায় নুর আলম বাবুল নামে এক মুসল্লি মারা গেছেন।
রবিবার, আনুমানিক ভোর সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে। বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে নুর আলম বাবুল ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় রবিবার ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে জানালে তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।আজ ২৩ মার্চ বিকেল ৩টায় তার মরদে'হ পারবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মসজিদের ইমাম মোয়াজ্জেন সহ এলাকার মুসল্লিগণ শোক প্রকাশ করেন। মসজিদের সভাপতি মাওলানা ঈসমাইল মিয়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মৃত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আবুল হোসেনের বয়স ৫০ বছর ছিল। এলাকাবাসীর মতে ব্যক্তিগতভাবে আবুল হোসেন অত্যন্ত ধর্মভীরু ও আল্লাহওয়ালা ছিলেন।