রাস উৎসব ঘিরে হরিণ শিকারের ফাঁদ! পূর্ব সুন্দরবনে ৭ জন আটক

জুয়েল হৃদয়,শরণখোলা সংবাদদাতা।।

 

পূর্ব সুন্দরবনের রাস উৎসবকে ঘিরে হরিণ শিকারের পরিকল্পনা করেছিল একদল শিকারি। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বন বিভাগের স্মার্ট টিম।

শনিবার (২ নভেম্বর) রাতে সুন্দরবনের কোকিলমনি টহল ফাঁড়ির হোন্দল এলাকায় অভিযান চালিয়ে ১০০টি হাঁটা ফাঁদ, ৭ জন শিকারি ও ২টি ট্রলার জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী স্মার্ট টিম লিডার দ্বিলীপ কুমার মজুমদার বলেন, “সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা জিরো টলারেন্সে আছি। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “রাসপূজা এলেই এক শ্রেণির অসাধু মানুষ হরিণ শিকারে নামে। এবারও তারা পরিকল্পিতভাবে এসেছিল। ধরা না পড়লে বহু হরিণ মারা যেত। তাদের ট্রলারে ‘বন বিভাগ’ লেখা ফ্ল্যাগ টানানো ছিল, যা অত্যন্ত অপরাধমূলক কাজ।

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমরা জিরো টলারেন্সে আছি। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ