মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের কদমতলা গ্রামের আদিল শিকদারের ছেলে হামলার শিকার ইরাদত শিকদার গত (পহেলা নভেম্বর) শনিবার সকালে কৃষ্ণপুর গ্রামের মাহাত্তাপ শেখ ও কদমতলা গ্রামের-আজাহের শেখ,তহিদ শেখ,তারিকুল শেখ,মুজাহের শেখ,খাইরুল শেখ,রুবেল শেখ, আশরাফুল শেখ,জামির শেখসহ আরো অনেকে হিন্দু সম্প্রদায়ের জায়গায় জোরপূর্বক ঘর নির্মান করে। খবর পেয়ে জমির মালিক লক্ষি নারায়ন দে ও ছেলে আকাশ দে তাদের জমিতে ঘর তুলতে নিষেধ করলে তাদের উপরে হামলার চেষ্টা করে এসময় তারা প্রান ভয়ে দ্রুত পালিয়ে যায়।
কদমতলা গ্রামের আদিল শিকদারের ছেলে হামলার শিকার মো: ইরাদত শিকদার অভিযোগ করে বলেন,আমি তাদের ঘর তুলতে নিষেধ করলে পরিকল্পিত ভাবে রাম-দা,লোহার রড,তালের ডাঁসা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আমাকে গ্রুতর জখম করে। এসময় ইরাদত শিকদার অচেতন হয়ে পড়লে বিকাশ ও ছবুর অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্দার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তৃত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
জমির মালিক লক্ষি নারায়ন দে বলেন,আমি পালিয়ে ফুলদা গ্রামের ফসিয়ার মোল্লা'র বাড়ি আস্রয় নিয়ে ঘটনার বিষয়ে জানালে ফসিয়ার মোল্লা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের কাগজ পত্র দেখতে চান এবং কাগজ পত্র ছাড়া ঘর তুলতে নিষেধ করলেও তার কথা উপেক্ষা করে ঘর নির্মান করে।
কৃষ্ণপুর গ্রামের তাপস কুমার দে অভিযোগ করে বলেন,তহিদ ও মাহাত্তাব আওয়ামী-লীগের দাপট দেখিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করে আসছে দির্ঘদিন ধরে।
ওদের অত্যাচারে আমরা হিন্দু সম্প্রদায় গ্রামে বসবাস করতে পারছিনা,এবার আমাদের ভারত চলে যেতে হবে।
অভিযুক্ত তহিদ শেখ অভিযোগ অস্বীকার করে বলেন,আমি এসব কিছুই জানিনা,ওরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে বলেও জানান তিনি।